Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাভারে ছয়তলা থেকে পড়ে নিহত

সাভার প্রতিনিধি:
সাভারে ছয়তলা মার্কেটের ছাদ থেকে নিচে পড়ে রফিকুল ইসলাম বাবু (৩৫) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাত আটটায় সাভার বাজার বাসস্ট্যান্ডের দিলকুশা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত বাবু সাভার দিলকুশা সুপার মার্কেটের মালিক আব্দুল মাজিদের ছোট ছেলে।
নিহত বাবুর পরিবার জানান, ৮টায় মার্কেটের ছয়তালার ওপরে এসি সাড়াতে গিয়ে নিচে পড়ে যায় বাবু।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাভার মডেল থানা পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছয়তলা থেকে পড়ে মারা যাওয়ার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.