Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিদায় বেলাকে সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে গেলেন টেলর

s-6স্পোর্টস ডেস্ক:
বিদায় বেলাকে সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে গেলেন জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। ভারতের বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে সেঞ্চুরি করে অনেক কিংবদন্তী তারকার পাশে নাম লেখালেন তিনি। ইংল্যান্ডের ঘরোয়া ক্লাব নটিংহ্যামশায়ারের সঙ্গে তিন বছরের চুক্তি করার এই সময়ে আর দেশে হয়ে খেলতে পারবেন না টেলর। ফলে এটিই হতে পারে দেশের হয়ে তার সর্বশেষ ম্যাচ। ভারতের বিপক্ষে জিম্বাবুয়ে ৩৩ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ ও পঞ্চম উইকেট জুটিতে শেন উইলিয়ামসন ও ক্রেইগ আরভিনের সঙ্গে দুর্দান্ত দুটি জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান ব্রেন্ডন টেলর। পাশাপাশি ৯৯ বলে তুলে নেন সেঞ্চুরি। সেঞ্চুরির পর তো ভারতীয় বোলারদের ওপর আরও নির্দয় হয়ে পড়েন তিনি। জাদেজার ১ ওভারে ২টি ছক্কা ও ৩টি চার মারেন তিনি। সেঞ্চুরির পর ১১ বলে করেন ৩৬ রান। ১১০ বলে ১৩৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। তার ইনিংসটি ১৫টি চার ও ৫টি ছক্কায় সাজানো ছিল। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন তিনি। শনিবারের সেঞ্চুরির মাধ্যমে তিনি চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছেন। ৭২.১৭ গড়ে ৪৩৩ রান করেন তিনি। জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে ৪০০ বা তার বেশি রান করার কৃতিত্ব দেখান তিনি। জিম্বাবুয়ের হয়ে টেলরের ক্যারিয়ারটা অসাধারণ। দেশের পক্ষে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ৫ হাজার রান পূর্ণ করেছেন ২৯ বছর বয়সী এই তারকা। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৮টি সেঞ্চুরির মালিকও তিনি। পেছনে ফেলেছেন ৭টি সেঞ্চুরি করা অ্যালেস্টার ক্যাম্পবেলকে। দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। জিম্বাবুয়ের হয়ে ৫ হাজার রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড়ে রয়েছেন দ্বিতীয় অবস্থানে। ৩৫.৩৪ গড় নিয়ে সবার উপরে রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। ৩৫ ছুঁই ছুঁই গড় নিয়ে তারপরই রয়েছেন টেলর।

Leave A Reply

Your email address will not be published.