Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

s-2স্পোর্টস ডেস্ক:
না, নেপিয়ারে ছিলেন না মারকুটে ওপেনার ক্রিস গেইল । তাই শুরুটাও সেভাবে হলো না ওয়েস্ট ইন্ডিজের। তবে দুর্বল আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ৩ জয়ে আয়ারল্যান্ডের মতো তাদের পয়েন্টও ৬। ভাগ্য ভালো, রান রেটে এগিয়ে থাকায় আইরিশদের পিছনে ফেলে শেষ আটে উঠে গেছে ক্যারিবিয়ানরা। ১৭৬ রান তাড়া করতে নেমে বেশ পিটিয়ে শুরু করেন ক্যারিবিয়ান দুই ওপেনার স্মিথ ও চালর্স। কিন্তু বেশি দূর যেতে পারেনি এ জুটি। ৯ বলে ১৫ রান করে ফিরে যান স্মিথ। ওয়ান ডাউট স্যামুয়েলসও সুবিধে করতে পারেন নি এদিন। তিনি আউট হন ৯ রান করে। এরপর ৪০ বলে ৫৫ রানে চালর্স এবং ৭ করে রাসেল ফিরে গেলে কিছুটা চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই চাপ সামাল দেন কার্টার এবং রামদিন। এ জুটি অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। কার্টার করেন ৫০ রান। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দুই পেসার হোল্ডার এবং টেলরের মারাÍক বোলিংয়ের কবলে পড়ে মাত্র ১৭৫ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। প্রথম ছয় ব্যাটসম্যান ফিরে যান দুই অঙ্ক স্পর্শ করার আগেই। মাত্র ২৬ রানে ৫ উইকেটে পড়ে যাবার পর মনে হয়েছিল ৪০/৫০ রানেই গুটিয়ে যাবে আরব দেশটি। কিন্তু আমজাদ জাভেদ এবং নাসির আজিজের দৃঢ়তায় শেষ পর্যন্ত ১৭৫ রান করতে পারে আমিরাত। ১০৭ রানের জুটি গড়েন তারা। ৬০ রান করেন আজিজ। আর আমজাদের ব্যাট থেকে আসে লড়াকু ৫৬ রান। ওয়েস্ট পক্ষে হোল্ডার ৪টি, টেলর ৩ উইকেট নেন।

স্কোর:-

আমিরাত : ৪৭.৪ ওভারে ১৭৫/১০ ( আমজাদ জাভেদ ৫৬, নাসির আজিজ ৬০, নাভিদ ১৪ ; হোল্ডার ৪/২৭, টেলর ৩/৩৬, রাসেল ২/২০)

ওয়েস্ট ইন্ডিজ : ৩০.৩ ওভারে ১৭৬/৪ ( স্মিথ ১৫, চালর্স ৫৫, কার্টার ৫০*, রামদিন ৩৩* ; আমজাদ জাভেদ ২৯, গুরুজে ২/৩৭ )

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী।


Leave A Reply

Your email address will not be published.