Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিতর্কিত আম্পায়ারিংয়ের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

সিলেট প্রতিনিধি:
বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বিতর্কিত আম্পায়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ দলকে হারানোর অভিযোগ এনে সিলেটে প্রতিবাদ ও বিক্ষোভ-মিছিল করেছে ক্রিকেটপ্রেমীরা।
গত কাল বেলা ২টার দিকে নগরীর সুবিদবাজার এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। ‘বাংলাদেশ ক্রিকেট ফ্যান ক্লাব’র ব্যানারে আয়োজিত মিছিলটি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পক্ষপাতমূলক আচরণের জন্য আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের শাস্তি দাবি করা হয়।
বিক্ষোভ মিছিলে ক্রিকেটপ্রেমী অর্ধশতাধিক তরুণ অংশ নেন। মিছিল শেষে আম্পায়ার ইয়ান গোল্ডের কুশপুতুলও দাহ করেন তারা।

Leave A Reply

Your email address will not be published.