Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডেপুটি স্পিকার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার বোনারপাড়া Gaibandha 21 03 2015ইউনিয়নের রাঘবপুর নামক স্থানে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.