Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কোচের কথার প্রমাণ দিতে পারবেন তো রঞ্চি?

s-8স্পোর্টস ডেস্ক:
লুক রঞ্চি, নিউজিল্যান্ডের উইকেটরক্ষণের দায়িত্ব তার হাতে। কিন্তু শুনলে অবাক হবেন ‘এ’ দল থেকে শুরু করে জাতীয় দল, একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে টি-টোয়েন্টি সবখানেই অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন রঞ্চি। প্রশ্ন উঠতেই পারে তাহলে সে কি একজন কিউই নাকি অস্ট্রেলিয়ান ? এ সম্পর্কে তার মা বলেন ‘আমার ছেলে পুরোপুরি একজন কিউই’। জন্ম নিউজিল্যান্ডে কিন্তু ছোটবেলায় পাড়ি জমাতে হয়েছিল অস্ট্রেলিয়ায়। সেখানেই ক্রিকেটের প্রতি ভালবাসার জন্ম। ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী। পশ্চিম অস্ট্রেলিয়ার কোচ ওয়েন ক্লার্ক বলেন ‘সে সব সময়ই ব্যাট হাতে বিধ্বংসী খেলোয়াড় এবং যে কোন বোলিং আক্রমণকে তছনছ করে দিতে সক্ষম’। তিনি আরও বলেন ‘লুকের মধ্যে আসলে আমি ব্যাপক পরিমাণ এক্স-ফ্যাক্টর দেখতে পাই’। ২০০৮ সালে ব্র্যাড হ্যাডিনের ইনজুরির সুবাদে অস্ট্রেলিয়া দলে ডাক পান। চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও তিনটি টি২০ খেলেছেন রঞ্চি। ওয়ানডেতে একটি অর্ধশতকও রয়েছে তার। কিন্তু ২০১২ সালের দিকে নিজ জন্মভূমিতে ফেরার সিদ্ধান্ত নেন রঞ্চি, ফিরে ওয়েলিংটনে যোগ দেন। আর এবার তার দিকে সুদৃষ্টি দেন নিউজিল্যান্ড নির্বাচকরা। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড ওয়ানডে দলে যোগ দেন রঞ্চি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছেন পুরোদস্তুর একজন কিউই লুক রঞ্চি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠে কি তিনি তার পুরনো কোচের কথার যথার্থতা প্রমাণ করে দিতে পারবেন?

Leave A Reply

Your email address will not be published.