Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পীরগঞ্জে প্যারামেডিকেল ছাত্রীর বিনামূল্যে ঔষধ ও চিকিৎসাসেবা কার্যক্রম

পীরগঞ্জ প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি (আইএইচটি), বগুড়ায় ভর্তি হওয়া কৃতিছাত্রী জেসমিন আক্তার নিজ জেলা পীরগঞ্জ এলাকার গরীব অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবার মহতী কার্যক্রম প্রদান করেছেন। তার এ মহতী উদ্যোগের জন্য এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
মেধাবী ছাত্রী জেসমিন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সুনামের সাথে উত্তীর্ণ হয়। ২০১৫ সালে বগুড়ায় ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজিতে লেখাপড়ার সুযোগ লাভ করে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঘঘুয়া গ্রামে তার বাড়ি। জেসমিনের পিতা আব্দুল জলিল পেশাগতভাবে একজন পল্লী চিকিৎসক এবং তার মাতা মঞ্জুয়ারা বেগম ব্র্যাক হেলথ প্রোগ্রামের একজন কর্মী।
জেসমিন লেখাপড়ার প্রতি দারুণ আগ্রহী। তারা গ্রামের গরীব পরিবারের অন্তর্ভুক্ত। কিন্তু পিতার আর্থিক অসচ্ছলতার জন্য জেসমিনকে তার লেখাপড়ায় বেগ পোহাতে হচ্ছে। প্যারামেডিকেল, বগুড়ায় ভর্তি হওয়ার সুবাদে জেসমিন পীরগঞ্জে নিজ এলাকায় ২৫০ জন গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি হাতে নিয়েছে।
জেসমিন আক্তার জানান, কর্মসূচির কাজটি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে গরীব রোগীদের চিকিৎসাসেবা দান করার অঙ্গীকার করেন।

Leave A Reply

Your email address will not be published.