Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালপুরে ফেনসিডিলসহ একজন আটক

লালপুর প্রতিনিধি, নাটোর:
গত ১লা এপ্রিল বুধবার লালপুরে ১৪৮ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে আব্দুলপুর স্টেশন ১নং প্লাটফর্মের পশ্চিম পাশ হতে মো. রফিকুল আলম (৪০) কে আটক করে আব্দুলপুর তদন্ত কেন্দ্রের আইসি মো. নজরুল ইসলাম। আটক রফিকুল রাজশাহী জেলার লক্ষ্মীপুর উপজেলার ভাঁটোপাড়া গ্রামের ফয়েজ শেখের ছেলে।
এ ব্যাপারে আইসি মো. নজরুল ইসলাম বলেন, আমাদের কাছে গোপন একটা খবর ছিল ফেনসিডিল পাচারের। সেই তথ্যের ভিত্তিতে আমরা আব্দুলপুর স্টেশনে অবস্থান নেই এবং রফিকুল ইসলামকে আটক করি।

Leave A Reply

Your email address will not be published.