Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাজীপুরের গজারী বন থেকে দুই শিশুর লাশ উদ্ধার

sগাজীপুর সদর উপজেলার ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে গজারী বন থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধলিপুকুরের পাশে পরে থাকা ঐ নিহতদের পরিচয় জানা যায় নি।

দুইটি লাশই ছেলে শিশুর। এর এক জনের বয়স আনুমানিক সাত বছর। পড়নে কালো রংয়ের ফুল প্যান্ট ও লাল-সবুজ-কালো রংয়ের গেঞ্জি রয়েছে। অপর শিশুর বয়স আনুমানিক পাঁচ বছর। পড়নে ছাই রংয়ের ফুল প্যান্ট এবং কমলা রংয়ের গেঞ্জি রয়েছে।

জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম জানান, ভাওয়াল জাতীয় উদ্যানের ৬ নং গেট থেকে পূর্ব দিকে প্রায় দুই কিলোমিটার দূরে ধলিপুকুরের পাশে গভীর গজারী বনে দুই শিশুর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে।

Leave A Reply

Your email address will not be published.