Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কামারুজ্জামানের ফাঁসি হচ্ছে না আজ

kamarমানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত কামারুজ্জামানের ফাঁসি আজ (সোমবার) কার্যকর হচ্ছে না।  ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী সোমবার রাতে সাংবাদিকদের জানান, তারা আদালতের রায়ের কপি হাতে না পাওয়ায় কোনো সিদ্ধান্ত নেননি। পরবর্তী সময়ে রায়ের কপি পেলে সে অনুয়ায়ী ব্যবস্থা নেবেন।

এদিকে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আমিনুল ইসলাম জানান, কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের কপিতে আজ স্বাক্ষর করেননি বিচারকরা। তারা আগামীকাল স্বাক্ষর করতে পারেন।

সোমবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, ‘কামারুজ্জামানের রিভিউ খারিজের আদেশের কপি আমরা এখন পর্যন্ত হাতে পাইনি।’

নিয়মানুয়ায়ী রায়ের কপি রেজিস্ট্রার হাতে পাওয়ার পর এটিতে তিনি স্বাক্ষর করবেন। তারপর এটি পাঠানো হবে কারা কর্তৃপক্ষের কাছে। তারপর ফাঁসি কার্যকর করতে পারবে কারা কর্তৃপক্ষ।

ফাঁসির দণ্ডাদেশের বিপরীতে কামারুজ্জামানের রিভিউ আবেদন সোমবার খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তার ফাঁসির আদেশও বহাল রাখেন আদালত। এরপর সারা দেশে গুঞ্জন ওঠে যে, আজ রাতেই কামারুজ্জামানকে ফাঁসিতে ঝোলানো হবে।

কারাগারেও ফাঁসি কার্যকরের প্রস্তুতি সম্পন্ন করা হয়। কফিন, সাদা কাপড়, শামিয়ানা, বাঁশসহ বিভিন্ন সরঞ্জাম কারাগারের ভেতরে নেওয়া হয়। সন্ধ্যায় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান তার পরিবারের সদস্য ও স্বজনরা। এমনকি কারাগারের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.