Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুস্ময় সুমনের প্রথম ছবির নায়িকা

বিনোদন ডেস্ক:
সুস্ময় সুমন ছোটপর্দার পরিচিত নাম। সম্প্রতি ছোটপর্দার কাজ ছেড়ে ইফতেখার চৌধুরীর প্রধান সহকারি হিসেবে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। এবার নিজেই নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র। ছবির নাম আজ প্রিয়ার বিয়ে’। সুস্ময়ের এ ছবিতে নায়িকা হিসেবে থাকছেন আইরিন। জানা যায় ১০ ও ১১ই এপ্রিল ছবিটির শুটিংও হয়েছে কক্সবাজারে। এ বিষয়ে জানতে আইরিনকে ফোন দিলে তিনি বলেন, ‘সুস্ময় সুমনের ছবি করছি এটা ঠিক, কিন্তু এ ব্যাপারে আমি কিছু জানাতে চাই না। পরিচালক খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দিবেন।’ আইরিন কিছু না জানালেও একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, ছবিতে আইরিনের বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক মেহমুদ। সুদীপ কুমার দীপ এর কথায় গানের সুর ও সঙ্গীতায়োজন করছেন আহমেদ হুমায়ুন। ছবিটি প্রযোজনা করছে আনকমন প্রোডাকশন। উল্লেখ্য নবাগত নায়ক মেহমুদ এর আগে ‘সর্বনাশা ইয়াবা ছবিতে কাজ করেন। আইরিন বর্তমানে ব্যস্ত রয়েছেন এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সাইফ চন্দন পরিচালিত টার্গেট’ ছবির শুটিং নিয়ে।

Leave A Reply

Your email address will not be published.