Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আইপিএল শেষ ফিঞ্চের

স্পোর্টস ডেস্ক:
হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে পড়লেন মুম্বাই ইন্ডিয়ান্সের অস্ট্রেলিয়ান তারকা অ্যারন ফিঞ্চ। ফিঞ্চ এক টুইটবার্তায় নিজেই একথা নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে ‘রিটায়ার্ড’ হয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ। বাম ঊরুতে তিনি চোট পান বলে জানা যায়। বুধবার হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে ফিঞ্চকে স্ক্যান করা হয়। টুইটবার্তায় তিনি জানান, স্ক্যানের ফলাফল আশাব্যঞ্জক নয়। বোধ হয় আমার এবারের আইপিএলে আর খেলা হচ্ছে না। চলতি মৌসুমে মুম্বাইয়ের হয়ে ৩ ম্যাচ খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন নি এই অস্ট্রেলিয়ান তারকা। মাত্র ২৩ রান করেছেন তিনি। প্রসঙ্গত, অ্যারন ফিঞ্চ ইংল্যান্ডের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন্স ইয়র্কশায়ারের হয়ে বিদেশি কোটার খেলোয়াড়ও।

Leave A Reply

Your email address will not be published.