Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ধর্মান্তরকরণ বিরোধী আইন তৈরি করতে পারবে না ভারতের কেন্দ্রীয় সরকার

45705195আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে ধর্মান্তরকরণ বিরোধী আইন তৈরি করার চেষ্টা থেকে পিছু হটে আসতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি আইন মন্ত্রণালয়ের কাছে এ নিয়ে ব্যাখ্যা জানতে চাওয়া হয়। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, ধর্মান্তরকরণ বিরোধী আইন তৈরি করার কোনো অধিকার কেন্দ্রীয় সরকারের নেই। এটা সম্পূর্ণ রাজ্য সরকারের বিষয়। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এ ধরণের পদক্ষেপ নেয়া হলে এটা শুধু আইন বিরোধীই হবে না, সংবিধানের মৌলিক নীতির বিরুদ্ধেও চলে যাবে। আইন মন্ত্রণালয়ের এ ধরণের ব্যাখ্যা দেয়ার পরে ধর্মান্তরকরণ বিরোধী কোনো আইন তৈরি করতে পারবে না কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার। আরএসএস-সহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ধর্মান্তরকরণ বিরোধী আইন তৈরির জন্য এতদিন দাবি করা হচ্ছিল। বিরোধীরা সমর্থন করলে এ ধরণের একটি আইন সংসদে পাস করানো যায় বলেও এতদিন বলা হচ্ছিল। কেন্দ্রের পক্ষ থেকে বিরোধীদের দিকে এ নিয়ে বল ঠেলে দেয়া হলেও এবার খোদ কেন্দ্রীয় আইনি জটিলতায়ই আটকে গেল এ ধরণের উদ্যোগ। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্ন স্থানে ‘ঘর ওয়াপসি’র নামে জোর করে ধর্মান্তরকরণের অভিযোগ ওঠে। আরএসএস সহ অন্যন্য হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় ‘ঘর ওয়াপসি’ চলবেই। তারা অবশ্য একে ধর্ম বদলের পরিবর্তে ‘ঘরে ফেরা কর্মসূচি’ বলে দাবি করে থাকে। গত ২৩ ফেব্র“য়ারি রাজস্থানের ভরতপুর জেলার বাঝেরা গ্রামে একটি বেসরকারি সংস্থা আয়োজিত অনুষ্ঠানে মাদার টেরেসা সম্পর্কে আরএসএস প্রধান মোহন ভাগবত দাবি করেন, ‘মাদার টেরেসা গরীব ও অসহায়দের সেবা করেছেন বটে, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা।’ তার এ ধরণের বিতর্কিত মন্তব্যের পরেই দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায়। সংসদেও এ নিয়ে বিজেপি সরকারকে বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়ে নাস্তানাবুদ হতে হয়।

Leave A Reply

Your email address will not be published.