Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ ইন্দোনেশিয়ায়

Bali_742630893আন্তর্জাতিক ডেস্ক:

যথেচ্ছভাবে দোকানে দোকানে মদ বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছে ইন্দোনেশিয়া। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী সীমিত কয়েকটি জায়গা ছাড়া মদের বেচাকেনা নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এ নিষেধাজ্ঞার ফলে দেশটিতে সত্তর হাজার ক্ষুদ্র মদের দোকান বন্ধ হয়ে যাবে। তবে দেশটির প্রধান ট্যুরিস্ট আকর্ষণ বালি দ্বীপের ক্ষেত্রে এই আইনের প্রয়োগ শিথিল করার বিষয়টি বিবেচনা করছে জাকার্তা। কর্তৃপক্ষ জানিয়েছে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে দেশের তরুণ প্রজন্মকে রক্ষার জন্য। এই নিষেধাজ্ঞার ফলে বালির পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। বালি ইন্দোনেশিয়ার প্রধান ট্যুরিস্ট আকর্ষণ। তবে বালির সৈকতে মদ বিক্রির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার প্রধান দু’টি ইসলামি রাজনৈতিক দল ইন্দোনেশিয়ায় মদ নিষিদ্ধ করার দাবি জানায়। এছাড়া মদ বিক্রি ও খাওয়ার সময় ধরা পড়লে জেল জরিমানারও দাবি জানায় তারা। এ ব্যাপারে প্রসপারাস জাস্টিস পার্টির আইন প্রণেতা আব্দুল হাকিম বলেন, আমরা আদর্শিক কিংবা ধর্মীয় কারণে মদ নিষিদ্ধ চাচ্ছি না। আমাদের উদ্দেশ্য দেশের ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করা। ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ হলেও দেশটিতে সম্প্রতি মদ খাওয়ার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

Leave A Reply

Your email address will not be published.