Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বোদায় নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন

mp1
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :  পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের সুরিয়াপাড়া হতে ধরধরাহাট, হাফসিপাড়া, সংকেধরপাড়া ও মুন্সিপাড়া পর্যন্ত বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। গত শনিবার সন্ধ্যায় ধরধরা কলেজ মাঠে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন উপলক্ষে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝলইশালশিরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইউনুছ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, ঝলইশালশিরি ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হবিবর রহমান, ছাত্রলীগের সভাপতি আতিকুজামান আতিক প্রমুখ। সুধি সমাবেশটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

Leave A Reply

Your email address will not be published.