‘লাভার নাম্বার ওয়ান’
সময়টা এখন পরী মনির। একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন যেমন তেমনি প্রযোজক সমিতির খাতায় ছবি মুক্তির তালিকার দিকে চোখ রাখলে পরী মনি অভিনীত ছবিই বেশি দেখা যায়। এদিকে ২১ আগস্ট মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে পরী মনি ও বাপ্পি অভিনীত ‘লাভার নাম্বার ওয়ান’। ফারুক ওমর পরিচালিত এ ছবিটির শ্যুটিং শুরু হয় গত বছরের মাঝামাঝি সময়ে। এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেহানা জলি, ডি জে সোহেল, আফজাল শরীফ প্রমূখ। ছবিতে পরীকে দেখা যাবে দোলা নামের এক মেয়ের চরিত্রে আর বাপ্পি অভিনয় করবেন বাদশাহ নামের এক যুবকের চরিত্রে। মূলত ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে আবর্তিত হয়েছে ছবিটি। পরিচালক ফারুক ওমর বলেন, ‘ছবিটির কাজ গত বছর শেষ হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে এতদিন মুক্তি দিতে পারিনি। আগামী ঈদের পর মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছি। প্রযোজক সমিতি থেকে মুক্তির তারিখও নিয়েছি। আশা করছি আগস্টের ২১ তারিখেই ছবিটি মুক্তি দিতে পারবো।
