Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পাইকগাছা প্রতিনিধি, খুলনা:
খুলনার পাইকগাছায় মহানামযজ্ঞানুষ্ঠানে যোগদান ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তিনি শুক্রবার পৌনে ৬টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার কৃষ্ণনগর এলাকায় অনুষ্ঠিত মহানামযজ্ঞানুষ্ঠানে যোগদান করেন। উল্লেখ্য, নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রী হওয়ার পর এটাই পাইকগাছায় প্রথম সফর। তিনি পূর্ব ঘোষণা, প্রস্তুতি এবং কোন প্রটকোল ছাড়াই ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। মন্ত্রীর সফরের এ বিষয়টি এলাকার গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অধিকাংশরাই পূর্ব থেকে জানতেন না। মন্ত্রীর মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, ওসি গোলাম রহমান, আ’লীগনেতা রতন কুমার ভদ্র, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, সাবেক চেয়ারম্যান এস.এম. আনিছুর রহমান ও যুবলীগ নেতা জি.এম. ইকরামুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave A Reply

Your email address will not be published.