Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অবশেষে আÍসমর্পণ করলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:
পরিসংখ্যান বাদ দিলে অভিজ্ঞতা আর ফর্মের খাতা-কলমে এই সিরিজের শুরু থেকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। কিন্তু এ কথা মানতে চাচ্ছিলেন না টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। পাকিস্তানে বসেই বারবার বলে আসছিলেন বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান। কিন্তু এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতে নেওয়ার পর স্বয়ং আফ্রিদিই স্বীকার করলেন, এ বাংলাদেশ আগের বাংলাদেশ নয়। তৃতীয় ওয়ানডে’র পরপরই একমাত্র টি-টোয়েন্টি খেলতে আহমেদ শেহজাদ, সোহেল তানভির, মুক্তার আহমেদের সঙ্গে ঢাকা পৌঁছান আফ্রিদি। বিমানবন্দর থেকে সোনারগাঁ হোটেলে পৌঁছিয়ে আফ্রিদি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। বিশেষ করে বিশ্বকাপ ও বর্তমান সিরিজে তারা দারুণ পারফর্ম করছে। আমার মনে হয়, এই দেশের ক্রিকেট সঠিক পথেই এগুচ্ছে।’ বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করলেও মাশরাফিদের বিপক্ষে পাকিস্তানের পরপর দুই ম্যাচের পরাজয় নিয়ে বারবার প্রশ্ন করা হলেও সাংবাদিকদের এসব প্রশ্ন এড়িয়ে যান পাকিস্তান দলের অন্যতম সদস্য। আফ্রিদি শুধু মাত্র টি-টোয়েন্টি ম্যাচেই মাঠে নামবেন কারণ ইতোমধ্যেই তিনি ওয়ানডে এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.