Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর তারাগঞ্জে অপহরনের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ৪

তারাগঞ্জ প্রতিনিধি, রংপুর:

রংপুর তারাগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে অপহরনের ঘটনায় থানায় মামলা হয়েছে। এঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

পুলিশসূত্রে জানা গেছে, উপজেলার ইকরচালী ইউনিয়নের ছুট হাজীপুর গ্রামের ওমরের পুত্র হযরত জামিলের সাথে পার্শ্ববর্তী হাজীপুর গ্রামের গফুর খানের পুত্র ভুট্টু খানের সঙ্গে লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে ওমরকে ১২ এপ্রিল বামনদিঘী এয়ারটেল টাওয়ারের কাছে পথরোধ করে ভুট্টু খান, খোকন, হাসিকুর রহমান, আফজালুল, আনিসুল, আঞ্জু, দীপক ও লিটনসহ কয়েকজন তাকে অপহরন করে পার্শ্ববর্তী হাড়িয়ারকুঠি ইউনিয়নে হাতীবান্ধা নামক স্থানে বন্দী কওে রাখে। পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে দিপক, আনিসুল, আঞ্জু, লিটনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যাহার মামলা নং- ৪। মামলাটি তদন্তকারী কর্মকর্তা এস,আই এরশাদ জানান আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.