Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছায় বাদাম চাষে বাম্পার ফলন

SAM_180666
আব্দুর রহমান রাসেল, রংপুর: 
রংপুরের পীরগাছা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে বিলুপ্ত হয়ে যাওয়া বাদামসহ বিভিন্ন উফশি জাতের ফসল চাষাবাদে ঝুঁকে পড়েছে কৃষকরা । অন্য ফসল আবাদের চেয়ে বাদাম অনেক লাভজনক আবাদ হওয়ার কারনে কৃষকরা নতুন করে বাদাম চাষে ঝুঁকে পড়েছে । এ আবাদে সেচ এবং সার দিলে আবাদ ভাল হয় গত মৌসুমে পীরগাছা উপজেলায় বাদাম চাষাবাদের লক্ষ্যমাএা নির্ধারন করা হয়েছে ৩০ হেক্টর। চলতি মৌসুমে উপজেলার ৯ টি ইউনিয়নে লক্ষ্যমাএার চেয়ে অধিক জমিতে বাদাম চাষাবাদ করা হয়েছে । বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগে উন্নত মানের বাদামের বীজ আবাদ করে আর্থিক ভাবে লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা ।
জানা যায়, বেশ কয়েক বছর আগেই কৃষকরা বাদাম চাষ প্রায় ছেড়েই দিয়েছিল কিন্ত উন্নত জাতের বাদাম এর বীজ হাতের নাগালে পাওয়ার কারনে এই ফসল চাষাবাদে কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ায় বিগত দুই এক বছর আগে থেকে আবারও এই চরাঞ্চলের মধ্যে কৃষকরা কম বেশী বাদাম আবাদ শুরু করেছে এতে তাদের ফলন ও ভাল হয়েছে ।
বাদাম এর আবাদ খরচের দিক থেকে অনেক সাশ্রয়ী হওয়ায় পীরগাছা উপজেলার কৃষি সম্প্রসারন অদিদপ্তর ব্যয়বহুল ফসল চাষাবাদ কমিয়ে বাদামসহ বিভিন্ন জাতের উফশি ফসল চাষাবাদের উপর জোর দেওয়ার জন্য বিগত কয়েক বছর যাবৎ কৃষকদের উদ্বুদ্ধ করে আসছেন । যথারিতী কৃষি বিভাগ এর সুফল পেয়েছে । উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা যায়, বিগত বছর গুলোর চেয়ে এবছর চলতি মৌসুমে বাদাম চাষ লক্ষ্যমাএা অতিক্রম করেছে ৩৫ হেক্টর । পীরগাছা উপজেলার ছাওলা খাশের চর, চর রহমত,শিবদেব চর,আষষ্ঠিপাড়া, বাদাম চাষি বেল্লাল হোসেন,মরজিনা বেগম,শান্তি বেগম, রবিউল ইসলাম,আবু বক্কর সিদ্দিক,মোজ্জামেল হক,
,মোছাঃ রতœা আক্তার, একরামুল হক,জানায় অন্য ফসল আবাদের চেয়ে বাদাম আবাদের খরচ অনেক কম কারন শুধুমাত্র সেচ আর সার প্রয়োগেই বাদাম আবাদ ভাল হয় । এছাড়াও নিরানি ও কীটনাশক তেমন একটা প্রয়োজন হয় না । এবছর তারা তাদের আবাদকৃত জমিতে বাদাম চাষে ভাল ফলন আশা করছেন । এদিকে উপসহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ আব্দুল লতিফ, আনসার আলী, মাহাবুবার রহমান বলেন । এই বছরে বাদাম এর জীবন কাল থেকে শুরু করে ১৩০ দিনে বাদাম চাষ আবাদ করে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে । পীরগাছা উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ আফতাব হোসেন জানায়, গত বছরের চেয়ে এ বছর বাদামের আবাদ ২০% বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা রয়েছে । এতে করে দেশের বাদামের এর চাহিদা অনেকটা পুরন হবে । তাছারা কৃষকরা অন্য আবাদ এর চেয়ে কম সময়ে আর্থিক ভাবে বেশি লাভবান হবে ।

Leave A Reply

Your email address will not be published.