Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আটকে যাওয়া বয়ামের ঢাকনা খোলার সবচাইতে সহজ উপায়!

downloadরকমারি ডেস্ক:
মাঝে মাঝে কিছু বয়ামের ঢাকনা এমন শক্তভাবে এঁটে বসে যায় যে কিছুতেই যেন খোলা যায় না। কেউ কেউ তোয়ালে দিয়ে পেঁচিয়ে ধরে গায়ের জোরে খোলার চেষ্টা করেন, কেউ উত্তাপ দেন বয়ামের ধাতব মুখে। এগুলো কখনো কখনো কাজ করলেও সবগুলোতেই বেশ পরিশ্রম করতে হয়। একদম কোন পরিশ্রম ছাড়াই খুলে ফেলতে চান আটকে যাওয়া বয়ামের ঢাকনা? তাহলে জেনে নিন একটি দারুণ সহজ কৌশল। বয়ামের ঢাকনা খুলতে কেন কষ্ট হয়? কেননা এখানে আমরা যুদ্ধ করছি বাতাসের চাপের সঙ্গে। কোনভাবে ঢাকনার নিচের বাতাসের চাপটাকে একটু কমিয়ে ফেলতে পারলেই বয়ামের মুখ খোলা হয়ে যাবে ডাল-ভাত। কী করবেন? জেনে নিন কৌশল!
-বয়ামটাকে স্রেফ উল্টে দিন। হ্যাঁ, ভেতরের খাবার শুদ্ধই বয়ামটাকে উল্টে দিন। এতে ভেতরের বাতাস ভরা ফাঁকা জায়গাটা আর থাকবে না।
-কিছুক্ষণ উল্টো করে রাখার পর সোজা করে নিন এবং খোলার চেষ্টা করুন। দেখবেন চট করে খুলে যাবে।
-আরও ভালো হবে, যদি উল্টো করার পর বয়ামের ঢাকনা ও জারের মাঝে একটি সরু চামচ বা অন্য কিছু ঢুকিয়ে একটু চাপ দেন। এতে বয়াম ও ঢাকনার মাঝে একটু ফাঁক তৈরি হবে ও বাতাসের চাপটা কমে আসবে। যত কমবে, ঢাকনা খুলতে ততই সোজা হবে।

Leave A Reply

Your email address will not be published.