Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে মে দিবস পালিত

2015-05-01_6_364054

স্টাফরিপোর্টার:  নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শুক্রবার সারাদেশে মহান মে দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্য ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, বর্ণাঢ্য র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি।
বরিশাল থেকে বাসস অফিস জানায়, শ্রমিক মালিক ঐক্যর মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বরিশালে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল আটটা থেকেই জেলা প্রশাসন এবং শ্রমিক সংগঠনগুলোর ব্যানারে দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

‘শিল্প বাঁচাও শ্রমিক বাঁচাও দেশ বাঁচাও, সারা বছরের কাজ, মজুরী ও নিরাপত্তা দাও’ স্লোগান নিয়ে সকাল সাড়ে আটটায় নগরীর নাজির মহল্লায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। এরপর সকাল সাড়ে নয়টায় শ্রমিক কল্যান কেন্দ্র, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে অশ্বিনী কুমার হল চত্বর থেকে র‌্যালী বের হয়ে সার্কিট হাউসে গিয়ে আলোচনা সভাস্থলে যোগ দেয়। এতে সংসদ সদস্য তালুকদার মো. ইউনুচ, জেলা প্রশাসক মো. শহিদুল আলম, প্রেসক্লাব সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

পরে জেলা শ্রমিকলীগের উদ্যোগে সকাল দশটায় অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।  শরীয়তপুর থেকে বাসস সংবাদদাতা জানান, শরীয়তপুরে জেলা প্রশাসক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মে দিবস পালিত হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদুজ্জমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মাগুরা থেকে বাসস সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে মাগুরায় জেলা শ্রমিক লীগ ও শ্রমিকদলসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে র‌্যালীতে নেতৃত্বদেন জেলা প্রশাষক মাহবুবর রহমান।

পঞ্চগড় থেকে বাসস সংবাদদাতা জানান, মহান মে দিবস উপলক্ষে পঞ্চগড়ে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনের উদ্দ্যোগে মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক সামসুল আযম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট প্রমুখ। পরে সরকারী অডিটোরিয়াম চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

নড়াইল থেকে বাসস সংবাদদাতা জানান, বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে মাহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে জেলা প্রশাসন, জাতীয় শ্রমীকলীগ, বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মান শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সংগঠনের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রুপগঞ্জ বাসস্টান্ড চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ থেকে বাসস সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। জেলা প্রশাসনের উদ্দ্যোগে র‌্যালীটি কোর্ট প্রঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য এড মৃনাল কান্তি দাস। র‌্যালীতে মহান মে দিবস সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন শোভা পায়। র‌্যালী শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক কুদ্দুস আলী সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

খাগড়াছড়ি থেকে বাসস সংবাদদাতা জানান, মহান মে দিবস উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু একাডেমী প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। এতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, এনজিও প্রতিষ্ঠান অংশ নেয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ঝিনাইদহ থেকে বাসস সংবাদদাতা জানান, জেলায় জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। সকালে স্থানীয় পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জাতীয় পতাকা এবং বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে শত শত শ্রমিকরা র‌্যালিতে অংশ নেন।

বাগেরহাট থেকে বাসস সংবাদদাতা জানান, বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালী বের করা হয়। পরে স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও রাজশাহী, নাটোর, পাবনা, ফরিদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, খুলনা, কুষ্ঠিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, নোয়াখালি, মেহেরপুর, মাদারিপুরসহ সারাদেশের বিভিন্ন স্থানে মহান মে দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.