Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় বজ্রপাতে নিহত ২

download (9)গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা শহরের কুঠিপাড়া এলাকায় শনিবার সকালে বজ্রপাতে নারায়ন চন্দ্র রবিদাস (৩৫) এক ব্যক্তি নিহত ও তার স্ত্রী কমলা রাণী (২৮) গুরুতর আহত হয়েছেন। ওইদিন সকালে নারায়ন চন্দ্র রবিদাস ও তার স্ত্রী কমলা রাণী বাড়ির উঠোনে কাজ করছিলেন। সেসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ তাদের সামনে বজ্রপাত ঘটলে তারা দু’জনেই গুরুতর আহত হন।

আশংকাজনক অবস্থায় তাদের গাইবান্ধা আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নারায়ন চন্দ্র রবিদাসকে মৃত ঘোষণা করেন। আহত কমলা রাণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে গোবিন্দগঞ্জের বিষপুকুর মাঝিপাড়া এলাকায় সুখেন্দ্র (৫০) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি সময় সুখেন্দ্র জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.