Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্যস্ত সময় পার করছেন ডিজে সনিকা

urlবিনোদন ডেস্ক:
বিয়ের পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন অভিনেত্রী ও ডিজে মারজিয়া কবির সনিকা। যদিও গেল মার্চে অনানুষ্ঠানিক ভাবে বিয়ে করেছেন তিনি। সনিকার বরের নাম জাইনুল আদি আসলাম, পেশায় তথ্য প্রযুক্তি ব্যবসায়ী। এ প্রসঙ্গে সনিকা বলেন, ‘ওর সঙ্গে পরিচয় দীর্ঘদিনের। একসময় তা পরিণয়ের রূপ ধারণ করে।’ তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে বিয়ের পরিকল্পনা নিয়ে ব্যস্ত রয়েছি। প্রতিদিনই নতুন নতুন পরিকল্পনা তৈরি করছি, আবার তা কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে ভাবছি।’ বিয়ের পরিকল্পনা নিয়ে ব্যস্ততা প্রসঙ্গে সম্প্রতি ফেসবুকে একটি স্টেটাস দিয়েছেন সনিকা। এতে তিনি লিখেন, ‘গত ৯ বছরে কত বিয়েতে যে ডিজে হিসেবে পারফর্ম করলাম,তার হিসেব নেই। এবার নিজের বিয়ের প্ল্যান করতে গিয়ে জান বেরিয়ে যাচ্ছে।’

Leave A Reply

Your email address will not be published.