Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আগামী সপ্তাহে চীন যাচ্ছেন মোদি

modi_xi-jinping_file-photo_afp_135161

অনলাইন ডেস্ক: তিন দিনের সফরে আগামী সপ্তাহে চীন যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিবেশী দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ থাকা সত্ত্বেও বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে ভারসাম্য আনার চেষ্টা করছে নয়াদিল্লি।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বছর নির্বাচনে জয়ী হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি প্রথমবারের মত চীন সফরে যাচ্ছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হুয়া চুনিং এক বিবৃতিতে বলেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মোদি আগামী ১৪ মে বৃহস্পতিবার তিন দিনের সফরে চীন আসছেন।
এর আগে গত সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফর করেছিলেন। সে সময় উভয় নেতা রেলওয়ে খাতে অর্থায়নের মতো বাণিজ্য চুক্তি ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছিলেন।
ভারতের সবচেয়ে বৃহত্তম ব্যবসায়ী অংশীদার হল চীন। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ৭ হাজার কোটি মার্কিন ডলার। চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ২০০১-০২ সালে ছিল মাত্র ১শ’ কোটি ডলার। এখন তা বেড়ে হয়েছে ৪ হাজার কোটি মার্কিন ডলার।
বিশেষজ্ঞদের ধারণা, চীনের বাজারে অবাধ প্রবেশের সুযোগ চেয়ে মোদি এই ঘাটতির লাগাম টেনে ধরার চেষ্টা করবেন। উভয় দেশ চলতি বছর দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলার নির্ধারণ করেছে।

Leave A Reply

Your email address will not be published.