Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালমান খানের ৫ বছরের কারাদণ্ড

1430901103‘হিট অ্যান্ড রান’ মামলায় বলিউড তারকা সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ১৩ বছর পর বুধবার মুম্বাইয়ের সেশন আদালতের বিচারক ডি. ডব্লিউ দেশপান্ডে এই রায় ঘোষণা করেন।

এনডিটিভি জানিয়েছে, রায় শুনেই কান্নায় ভেঙে পড়েন সালমান খান। আজ জামিন না হলে সালমানকে গ্রেফতার করে মুম্বাইয়ের আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হতে পারে।

ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, সালমান খানের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে দণ্ডনীয় নরহত্যার অভিযোগও রয়েছে।

রায় ঘোষণার সময় বিচারক সালমান খানকে বলেছেন, আপনিই ঐদিন লাইসেন্স ছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ঐদিন অশোক সিং গাড়ি চালাচ্ছিলেন তা প্রমাণিত হয়নি।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মাসে সালমানের গাড়ির নিচে চাপা পড়ে একজন নিহত ও চারজন আহত হয়েছিলেন। সেময় তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। এমনকি দুর্ঘটনার পর তিনি পুলিশকে বিষয়টি না জানিয়ে সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়।

তবে সালমান খান দাবি করেছিলেন, তিনি সেদিন মদ পান করেননি। এমনকি গাড়িও চালাননি। সেদিন তার গাড়িচালক অশোক সিং চালকের আসনে বসে ছিলেন।

অশোক সিং আদালতে জবানবন্দি দেয়ার সময় বলেছিলেন, তিনিই দুর্ঘটনার দিন গাড়ি চালাচ্ছিলেন। চাকার টায়ার ফেটে যাওয়ায় ও ব্রেক কাজ না করায় গাড়ির নিয়ন্ত্রণ হারাল এই দুর্ঘটনা ঘটে।

Leave A Reply

Your email address will not be published.