Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দুই জামায়াত কর্মী আটক

ঝিনাইদহ সংবাদদাতা: 
ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে নাশকতার আশংকায় ২ জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- ভায়না ইউনিয়নে বাকচুয়া গ্রামের মঙ্গল মন্ডলের ছেলে লিটন হোসেন (৩৫) ও সোবহান শেখের ছেলে পলাশ শেখ (৩০)  বুধবার সকালে তাদের আটক করা হয়।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী বলেন, নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে বাগচুয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। লিটন ও পলাশকে আটক করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

কোটচাঁদপুর ৯ শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ

ঝিনাইদহ সংবাদাতা:
আবারো ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে।  বুধবার দুপুর ১২ টার দিকে এক এক করে ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।  এতে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ্য শিক্ষার্থীদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী জানান, যথারীতি সকাল ৮টার পরে অ্যাসেম্বলী শেষে ছাত্রীরা শ্রেণী কক্ষে চলে যায়। কয়েকটি ক্লাস হওয়ার পর একে একে ৮ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ্য ছাত্রীরা হলো- সুমাইয়া (১৫), শিরিনা (১৫), লাবনী (১৬), মারিয়া (১৫), শান্তনা (১৬), সুমাইয়া (১২), তমা (১৪) ও লাবনী (১৬), শিউলি (১৫)। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোটচাঁদপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সুলতান আহম্মেদর বলেন হিস্টেরিয়া রোগে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। তবে ভয়ের কিছু নেই। দ্রুত তারা সুস্থ হয়ে যাবে।
এঘটনার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল ও শিক্ষা অফিসার মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে একই রোগে তাহিবা (১৫), রুমি (১৫), নাছরিন (১৫), নাফিয়া (১৩), নিশি (১৫), রিতু (১৩), তৃতি (১৬) অসুস্থ হয়ে পড়ে। এতে বিদ্যালয়টি ছুটি ঘোষণা করা হয়।

 

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত-২

ঝিনাইদহ সংবাদাতা: 
ঝিনাইদহ শহরের পুলিশ লাইনস এলাকায় সড়ক দুর্ঘটনায় দৈনিক মানব জমিন পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন ও তার সহযোগী মানিক হোসেন আহত হয়েছে।  বুধবার দুপুরে সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার দুপুরে পেশাগত কাজ শেষে মোটর সাইকেলে যোগে শহরের বাইপাস এলাকা থেকে শহরে আসছিল। পথিমধ্যে পুলিশ লাইনস এর সামনে পৌছাঁলে পেছন দিক থেকে একটি সবুজ রংঙের প্রাইভেটকার তাদের মোটর সাইকেলটিতে ধাক্কা দিলে তারা রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্বক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাইভেট কারটি আটক করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.