Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তবুও বাংলাদেশের প্রশংসায় ওয়াকার

স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এবং টি-টোয়েন্টিতেও জয়। এমনকি প্রথম টেস্টে খুলনায় ম্যাচ নিজেদের করে নিয়েই ড্র করেছে বাংলাদেশ। কিন্তু শেষ ঢাকা টেস্টে একদিন হাতে রেখেই যখন ৩২৮ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশের পরাজয়ের পর যখন সবাই সমালোচনায় মুখর, তখন প্রশংসা গাইলেন পাক কোচ ওয়াকার ইউনুস। পাক কোচ বলেন, ‘বাংলাদেশ বেশ উন্নতি করেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেটির প্রমাণ দিয়েছে তারা। সেখানে বেশ স্বচ্ছন্দে হারিয়েছে আমাদের। সেখানে পাকিস্তান দল ছিল তারুণ্যনির্ভর, যদিও এটিকে আমি অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না। টেস্টে আবার আমরা বেশি অভিজ্ঞ। সেটি কাজে লাগিয়ে দারুণ জয় পেয়েছি আমরা।’ বিশ্বকাপ থেকেই নিজেদের সেরা ফর্মে রয়েছে বাংলাদেশ দল। দেশে ফিরেই মুখোমুখি হতে হয় পাকিস্তানের। তাদের বিপক্ষে ১৬ বছর পর জয় একই সঙ্গে সিরিজ জয়।

Leave A Reply

Your email address will not be published.