Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার কেকেআরের সঙ্গে সাকিব

s-6স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ। এবার আইপিএল খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন বাংলাদেশি অল রাউন্ডার সাকিব আল হাসান। নাইট রাইডার্সের হয়ে প্রথম দুটি ম্যাচ খেলার পর পাকিস্তান সিরিজের জন্য দেশে ফিরে আসেন তিনি। কোলকতার জনপ্রিয় দৈনিক এবেলা জানায়, কেকেআরের হয়ে বাকি ম্যাচগুলো খেলবেন সাকিব। এদিকে সাকিব ফেরার খবরে কেকেআর ম্যানেজমেন্টও নাকি বেজায় খুশি। দলের স্পিন শক্তি বৃদ্ধির সঙ্গে ব্যাটিং গভীরতাও বাড়বে বলে মনে করছেন তারা। প্লে অফের আগে নাইট রাইডার্সের দুটি ম্যাচ বাকি আছে। ১৪ মে তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। পরের ম্যাচ ১৬ মে। প্রতিপক্ষ রাজস্থান রয়েলস। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে  ইতোমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে চলে গেছে নাইট  রাইডার্স।

Leave A Reply

Your email address will not be published.