Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হুথি বিদ্রোহীদের সৌদি সেনাবাহিনীর ব্যাপক লড়াই

yemen-saudi-arabia-houthisআন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরব-ইয়েমেনে সীমান্তে শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের সঙ্গে রাজকীয় সেনাবাহিনীর ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সোমবার (১১ মে) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সৌদি আরবের প্রস্তাবিত পাঁচ দিনের যুদ্ধবিরতি শুরুর আগের দিন এ ঘটনা ঘটল। মঙ্গলবার (১২ মে) থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে। এ প্রস্তাবে হুথিরাও সম্মতি দিয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, সোমবার (১১ মে) সৌদি আরবের জিজান ও নাজরান শহরে রকেট ও মর্টার হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

ইয়েমেনের সা’দা ও হাজ্জাহ প্রদেশে সৌদি সেনাদের দেড়শতাধিক রকেট হামলার জবাবেই এ হামলা চালানো হয় বলে হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে।

হুথিদের হামলায় নাজরান শহরে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।

এ হামলার জবাবে ইয়েমেনে তাইজ ও মারিব প্রদেশে বিদ্রোহীদের স্থাপণা লক্ষ করে বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনী।

Leave A Reply

Your email address will not be published.