Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Kurigram A League Ananda Rally photo- 17.05.15


শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো।
রোববার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ঘোষপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ জাফর আলী, আওয়ামীলীগ নেতা সাঈদ হাসান লোবান, কাজিউল ইসলাম, আনিছুর রহমান টিপু প্রমূখ।

বক্তারা বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল বলেই আজ বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সমুদ্র বিজয় ও স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন সম্ভব হয়েছে শেখ হাসিনার মাধ্যমে।

Leave A Reply

Your email address will not be published.