Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ধারাবাহিক নাটকে সোমাইয়া শিমু

বিনোদন ডেস্ক:
আগে নিয়মিত টিভি নাটকে অভিনয় করতে দেখা গেলেও এখন অনেকটাই কম কাজ করেন অভিনেত্রী সুমাইয়া শিমু। অনেকদিন পর এবারের ঈদে ছয় পর্বের জন্য নির্মিত ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। নাটকের নাম ‘শেষ অধ্যায়’। রেজাউর রহমান রিজভীর রচনায় এ নাটকটি পরিচালনা করছেন মিনহাজুল ইসলাম অভি। এরইমধ্যে হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। নাটকটিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জয়শ্রী কর জয়া, সজল, মিমো, পাভেল,ইশরাত তন্নি, ইসমত আরা লেমন, ঝুনা চৌধুরী, সাজু আহমেদসহ আরো অনেকে। এ নাটকে অভিনয় নিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম স্বপ্না। গ্রাম থেকে শহরে আসা একটি মেয়ের বড় বোনের বাসায় আশ্রয় নেয়। কিন্তু বড় বোন তাকে খারাপ পথে নেবার চেষ্টা করে। আশা করছি, কাজটি সকলের পছন্দ হবে।’ খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে ছয় খন্ডের নাটক ‘শেষ অধ্যায়’।

Leave A Reply

Your email address will not be published.