Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দরিদ্র মাদের মাতৃত্বভাতা প্রদান

SAMSUNG CAMERA PICTURES

 আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল:

ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল নেকমরদ ইউপি কার্যালয় হলরুমে ১৯২ জন মাকে মাতৃত্ব ভাতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেকমরদ ইউপি কার্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবু বেলাল সিদ্দিক (অঃদাঃ) বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্মগড় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক আনোয়ার হোসেন আকাশ, রাতোর ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র, কাশিপুর ইউপি চেয়ারম্যান শরৎ চন্দ্র রায় প্রমুখ।
২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বর’১৪ পর্যন্ত ৬ মাসের মাতৃত্ব ভাতা উপজেলার ধর্মগড়, নেকমরদ, রাতোর ও কাশিপুর ইউনিয়নের ১৯২ জন মায়ের প্রত্যেককে ৩০০০ টাকা হিসেবে ৫ লক্ষ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য নতুন তালিকায় ২৭ ও পুরাতন তালিকায় ২১ জন মাকে মাতৃত্ব ভাতা প্রদান করা হয়।

 

 

Leave A Reply

Your email address will not be published.