Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চোখ রাখছে বিসিবি পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজেও!

 স্পোর্টস ডেস্ক:
ব্যাপারটা খুব সহজ। নিরাপত্তার কারণে বেশ কয়েকবার পাকিস্তান সফর বাতিল করেছে বাংলাদেশ। এ জন্য বড় অংকের ক্ষতিপূরণ পর্যন্ত গুণতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(বিসিবি)। তবে আগামী শুক্রবার ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট শুরু হতে যাওয়া পাকিস্তানের দিকে পাখির চোখ রাখছে বিসিবি। কারণ, এর পরপরই বাংলাদেশ নারী দল যেতে পারে পাকিস্তানে। এটা অনেকটা চুক্তি হয়ে আছে বলা চলে। কারণ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সিরিজ শুরু হওয়ার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) দাবী করে, মাশরাফিরা না হোক অন্তত অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানে খেলে আসুক। তাতেও যদি না হয়, তাহলে সালমা-জাহানাদেরকে পাঠানোই লাগবে। যদিও বিসিবি এখনো নিশ্চিত করে কিছুই জানায়নি। যদি জিম্বাবুয়ে পাকিস্তানে স্বাভাবিকভাবে সিরিজ শেষ করতে পারে, সেক্ষেত্রে নারী দলকে পাঠাবে বিসিবি। কথা রয়েছে, আগামী আগস্টের ৩১ তারিখে পাকিস্তান সফর করবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

Leave A Reply

Your email address will not be published.