Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

8-b-1 copyরাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁও  জেলার রাণীশংকৈলের ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয় শুক্রবার বিকালে। এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান আবু সুলতানের সভাপতিত্বে পূর্ব বলদানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে ৩০১ সংরক্ষিত আসনের মহিলা এমপি অধ্যাপিকা মোছাঃ সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, উপজেলার নারীমুক্তি সংসদের আহ্বায়িকা শেফালী বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর রিংকু রাণী, সাংবাদিক নুরুল হক ও আনোয়ার হোসেন আকাশ এবং সকল ইউপি সদস্যসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন চেয়ারম্যান আবু সুলতান ২০১৫-১৬ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল ও উন্নয়ন খাত থেকে আয় বাবদ ৬১ লক্ষ ২৮ হাজার ১৬৬ টাকা ও ব্যয় ৬০ লক্ষ ৯১ হাজার ৫০০ টাকার উপর সুষম বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা ও আলোচনা সভা পরিচালনা করেন ইউপি সচিব শহীদুল্লাহ সোহেল।

Leave A Reply

Your email address will not be published.