Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লোহগড়ায় ভাইস-চেয়ারম্যান পদে আ”লীগ সমর্থিতপ্রার্থী নির্বাচিত।

কালিয়া প্রতিনিধি: নড়াইলের লোহগড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় আওয়ামীলিগ সমর্থিতপ্রার্থী বি এম কামাল হোসেন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। লোহগড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এটিএম শামীম মাহামুদ বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে আগামী ১০ জুন উপ নির্বাচনের তারিখ ঘোষণা করে ১৮ মে মনোনয়নপত্র জমাদানের শেষদিন নির্ধারণ করা হয়। নির্ধারিত দিনে একেজন প্র্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনে। গত ২০ মে মনোনয়নপত্র বাছাই এবং ২৫ মে প্রত্যাহার শেষে একমাত্র প্রার্থী কামাল হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। জানা যায়, লোহগড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বি এম কামরুল ইসলাম গত ১৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মার যাওয়ায় পদটি শূন্য হয়।

Leave A Reply

Your email address will not be published.