Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতে দাবদাহে মৃতের সংখ্যা ২২শ’ ছাড়ালো


আন্তর্জাতিক ডেস্ক:
 ভারতের তিন রাজ্যে প্রচণ্ড দাবদাহে শনিবার অন্তত ২শ’ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে দাবদাহে মৃতের সংখ্যা ২২শ’ ছাড়ালো।

শনিবার রাতে এনডিটিভি’র খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে ১৪৬, তেলেঙ্গানায় ৫২ জন মারা গেছে। উড়িষ্যা রাজ্যে এদিন ৪ জন মারা যান। প্রচণ্ড গরমের কারণে এ পর্যন্ত অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৬৩৪, তেলেঙ্গানায় ৫৪১, উড়িষ্যায় ২১, গুজরাটে ৭ ও দিল্লিতে দুজনের মৃত্যু হয়েছে।

গতকাল মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বিশ্বের মধ্যে পঞ্চম ও ভারতের ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম সময় পার করছে ভারত।

তবে, আগামী কয়েক দিনের মধ্যে প্রচণ্ড দাবদাহে ভারতের দক্ষিণাঞ্চলের মানুষদের জন্য স্বস্তি নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে সেদেশের আবহাওয়া দপ্তর।

Leave A Reply

Your email address will not be published.