Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বরিশালের বাকেরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে পানিতে ডুবে সাইফ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
সাইফ বাকেরগঞ্জ উপজেলায় বামনীকাঠি গ্রামের আনিছ হাওলাদারের ছেলে। শনিবার বিকেলে খেলতে গিয়ে সাইফ বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বলে জানান বাবা আনিছ হাওলাদার। মুমূর্ষু অবস্থায় সাইফকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মৃত্যু হয় বলে জানান হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

Leave A Reply

Your email address will not be published.