Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘মায়া’য় রানি, স্বস্তিকা অথবা লকেট

বিনোদন ডেস্ক:
‘নেকাব্বরের মহাপ্রয়াণ’-এর পর আবার চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছেন পরিচালক মাসুদ পথিক। তার এবারের ছবির নাম ‘মায়া’। এতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে রানি মুখার্জিকে। বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কামাল চৌধুরীর কবিতা ‘যুদ্ধশিশু’ অবলম্বনে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। পথিক জানান, একাত্তরের প্রেক্ষাপটে নির্মিত এ ছবির মূলগল্প গড়ে ওঠেছে কলকাতায় বেড়ে ওঠা এক নারীকে কেন্দ্র করে। এ চরিত্রের জন্য প্রাথমিকভাবে রানির সঙ্গে কথা বলেছেন তিনি। অবশ্য রানিকে না নিতে পারলে যুতসই বিকল্প হিসেবে লকেট চট্টোপাধ্যায় অথবা স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথা ভাবা হচ্ছে। শিগগিরই পরিচালকের কলকাতায় যাওয়ার কথা রয়েছে। তিনি বলেন, ‘আমার গল্পের সঙ্গে রানি মুখার্জিই সবচেয়ে বেশি মানানসই। যেভাবেই হোক তাকে নিয়ে কাজটি করতে চাইবো। যদি না হয় তাহলে লকেট বা স্বস্তিকাকে নেওয়ার ইচ্ছে আছে। তাদের বাইরে আপাতত যাচ্ছি না। চলতি বছরের নভেম্বরে এর কাজ শুরু করতে পারবো আশা আছে।’

Leave A Reply

Your email address will not be published.