Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মধুখালীতে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট’র শুভ উদ্বোধন

মধুখালী প্রতিনিধি:
গত ৩ জুন বুধবার মধুখালী উপজেলাধীন নওপাড়া বাজারে ব্যাংক এশিয়া ফরিদপুর শাখার আউটলেট হিসাবে এজেন্ট ব্যাংকিং কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
মধুমতি নদীর তীরে মনোরম পরিবেশে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। নওপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তৃতা করেন ব্যাংক এশিয়া ফরিদপুর শাখার ডিএডি আসলাম আলী, আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মনসুর নান্নু, প্রাক্তন ভাইস চেয়াম্যান আবু সাঈদ মিয়া, বাগাট ইউপি চেয়ারম্যান আ. রহিম ফকির, ব্যাংক এশিয়ার কর্মকর্তা গোলাম মোর্তজা প্রমুখ। প্রধান অতিথি ও উদ্বোধক আবুল কাশেম বলেন, বাংলাদেশ ব্যাংক আইনী দায়বদ্ধতার কারণেই তৃণমূল জনসাধারণের জন্য ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সর্বদা সচেষ্ট আছে। তারই ধারাবাহিকতায় নওপাড়া বাজারের মত প্রত্যন্ত অঞ্চলে ব্যাংক এশিয়ার এই আউটলেট শাখাটির অনুমোদন দেওয়া হয়েছে। এই এলাকার সকল শ্রেণী পেশার মানুষ এজেন্ট এর মাধ্যমে সবধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এলাকাবাসী আস্থার সাথে এজেন্ট শাখাটিতে নিয়মিত লেনদেন করে অন্যান্য তফশিলী ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা খুলতে উৎসাহিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তাগণ।
উল্লেখ্য যে, নওপাড়া বাজার ব্যাংক এশিয়া লিমিটেড, এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট হিসাবে মনোনীত হয়েছেন নওপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

Leave A Reply

Your email address will not be published.