Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে সড়ক দূর্টনায় দুই মটর সাইকেল আরোহী নিহত

রংপুর প্রতিনিধি:  রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি যাত্রবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে যান চলাচল সকাল ১০টা থেকে বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিজলের ঘণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-হারাগাছ পৌর এলাকার আবদুল খালেক সোনা (৩৫) এবং সারাই বাজার এলাকার মমিনুল ইসলাম (৫৫)।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, রংপুর থেকে ছেড়ে আসা সাদ্দাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুড়িগ্রাম যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

Leave A Reply

Your email address will not be published.