Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় মাইক্রোবাসের চাপায় ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চেয়ারম্যান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।  আহতদের মধ্যে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  আরো একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সলঙ্গা থানার বড় গোজা গ্রামের নবা ফকিরের মেয়ে চায়না খাতুন (২৬), চায়নার শ্বশুর রজব আলী (৫০), কামারখন্দ উপজেলার সৈয়দগাঁতী গ্রামের আ. হামিদ (৬৫) ও তার মেয়ে রেহানা খাতুন ইতি (২২)।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ইমদাদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ভুটভুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে রজব আলী নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শাজেমিক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এছাড়াও আরো একজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Leave A Reply

Your email address will not be published.