Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

১০২ বছর বয়সে জার্মান নারীর ডক্টরেট ডিগ্রি লাভ

আন্তর্জাতিক ডেস্ক:   জার্মানিতে ১০২ বছর বয়সে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এক নারী যাকে ৮০ বছর আগে ফাইনাল পরীক্ষায় বসতে বাধা দিয়েছিল নাৎসি বাহিনী।  মিজ ইংগেবোর রাপোপোর্ট গত মাসে অবশেষে সর্বশেষ ধাপ একটি ভাইবা পরীক্ষায় অংশ নিয়ে খুব ভালোভাবে পাশ করেছেন।

মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে ইংগেবোর রাপোপোর্টের হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেয় হামবুর্গ ইউনিভার্সিটি। মিস রাপোপোর্ট ১৯৩৭ সালে মেডিকেলের পড়াশোনা শেষ করেন। এবং এরপর ডিপথেরিয়া নিয়ে গবেষণা রিপোর্ট তৈরি করেন। জার্মানিতে তখন ডিপথেরিয়া একটি গুরুতর সমস্যা ছিল।  কিন্তু নাৎসি বাহিনীর বাধার কারণে ডক্টরেট ডিগ্রি লাভের জন্য তাঁকে আট দশক অপেক্ষা করতে হলো।

তার মা ছিলেন একজন ইহুদি পিয়ানোবিদ। সুতরাং অ্যাডলফ হিটলারের শাসনামলে তার আইন অনুযায়ী ইহুদি হবার কারণে মিস রাপোপোর্টকে তখন ডক্টরেট ডিগ্রি দেয়া হয়নি।

গত মাসে হামবুর্গ ইউনিভার্সিটির তিনজন অধ্যাপক ইংগেবোর রাপোপোর্টের বাসায় তার মৌখিক পরীক্ষা নেন। তিনজন পরীক্ষকই খুবই অভিভূত হয়েছেন এত বছর বয়সেও মিস রাপোপোর্ট এত বিষয়ে জানেন আর খোঁজখবর রাখেন দেখে।  -বিবিসি

Leave A Reply

Your email address will not be published.