Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরে একটি যাত্রীবাহী নৈশকোচ উল্টে চালকসহ ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাসের চালক সুলতান (৪৪) ও সালাম (২২)। অপর জনের পরিচয় এখন পর্যন্ত জানা যায় নি।

পুলিশ জানায়, ভোরে দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ এলাকায় ইনসাফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক সুলতান আলী ও সালাম নামে এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও ১৬ জন। আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.