Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আহমেদ রুবেল জংলী মানুষ!

বিনোদন ডেস্ক:
ডাক্তারের পরামর্শে অসুস্থ স্বামীকে নিয়ে পাহাড় আর অরন্যে ঘেরা সুন্দর একটা জায়গায় বেড়াতে যায় মিমলু। স্ট্রোকের কারনে তার স্বামী ইমতিয়াজের একপাশ অবশ হয়ে যায়। বিয়ের তিন বছর হলেও এখনো কোন সন্তান আসেনি তাদের ঘরে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একটা শূণ্যতা থাকলেও তাদের ভালোবাসায় কোন ছেদ পড়েনি। একদিন তাদের রেস্ট হাউজের বারান্দায় একটা তীর এসে পড়ে। তীরের মাথায় একটা পাকুর গাছের পাতা। কিন্তু তীরটি কোথা থেকে এলো বুঝতে পারে না তারা। মিমলু একদিন বনের ভীতর বেড়াতে গেলে একই রকম আরও একটি পাতা এসে পড়ে তার সামনে। আড়াল থেকে বেড়িয়ে আসে এক সুঠাম দেহের জংলী মানুষ-এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘যুগলবন্দী জোৎøা’। নাটকে জংলী মানুষের রূপে দেখা যাবে আহমেদ রুবেল কে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রোমানা ও আরমান পারভেজ মুরাদ। তানিয়া নূরের রচনায় এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। আজ ১২ জুন, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।


Leave A Reply

Your email address will not be published.