Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মালয়েশিয়া এয়ারলাইন্সের প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক:  ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে জরুরি অবতরণ করেছে।

স্থানীয় সময় শুক্রবার  বিকাল ৩টায় (বাংলাদেশ সময় সকাল ১১টায়) প্লেনটি মেলবোর্ন বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

ফ্লাইট এমএইচ-১৪৮ প্লেনটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছিল। মেলবোর্ন বিমানবন্দরে অবতরণের খানিক আগে এর ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে কয়েকবার বিমানবন্দর এলাকার আকাশে চক্কর দিয়ে প্লেনটি নিরাপদে অবতরণ করে বলে জানিয়েছে মেলবোর্ন বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ ঘটনায় কোনো কোনো আরোহী হতাহত হয়নি বলে জানানো হয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে।

Leave A Reply

Your email address will not be published.