Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নীলফামারী সৈয়দপুরে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

সৈয়দপুর প্রতিনিধি:  নীলফামারীর সৈয়দপুর উপজেলার টেকনিক্যাল কলেজপাড়ার একটি বাসা থেকে সাকিব (১৩) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। সাকিবকে হত্যা করে মৃতদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

সে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাড়ি নীলফামারীর জলঢাকায়। সে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের টেকনিক্যাল কলেজপাড়ার একটি বাসায় ভাড়া থেকে লেখাপড়া করতো।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ জানান, নিহত সাকিবের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।  এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.