Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জিতেও অখুশি বোল্ট

স্পোর্টস ডেস্ক:
নিউইয়র্কের ডায়মন্ড লিগে ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন অলিম্পিক-ডাবল শিরোপাধারী উসাইন বোল্ট। ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডধারী বোল্ট এদিন জাহারনেল হিউজেস ও জুলিয়ান ফোর্টেকে পেছনে ফেলেন। ২০০ মিটারের এ দৌড় জেতা ‘গোল্ড মেডেল’ পাওয়া বোল্ট সময় নেন ২০.২৯ সেকেন্ড। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিউজেস ও জুলিয়ান সময় নেন যথাক্রমে ২০.৩২ ও ২০.৪৬ সেকেন্ড। প্রতিযোগিতার পর অবশ্য নিজের পারফরম্যান্সে অখুশি বোল্ট বলেন, ‘আমি আজকের পারফর্মে খুব একটা খুশি না। তবে আগামীতে আরো ভালো খেলার চেষ্টা করবো।’ এদিকে ১০০ মিটার দৌড়ে ১০.১২ সেকেন্ড সময় নিয়ে গোল্ড মেডেল পেয়েছেন আমেরিকান টাইসন গে।

Leave A Reply

Your email address will not be published.