Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী রবিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সাংসদ মৃণাল কান্তি ও সহ-দফতর সম্পাদক আবদুল মজিদ কার্ডটি গ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.