Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে নারী নির্যাতনের ঘটনার বিচার ও নারী নির্যাতন প্রতিরোধের দাবিতে প্রধানমন্ত্রীকে স্বাক্ষরসহ স্মারকলিপি পেশ

Baosd -1রংপুর প্রতিনিধি:  নারী নির্যাতনের ঘটনার বিচার ও নির্যাতন প্রতিরোধের দাবিতে সোমবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পক্ষকাল ব্যাপী সংগৃহিত স্বাক্ষরসহ স্মারকলিপি পেশ করা হয়। উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন এবং বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার অর্থ সম্পাদক কামরুন্নাহার খানম শিখা। স্মারকলিপিটি অতিরিক্ত জেলা প্রশাসকের ড. এটিএম মাহবুবুল করিম জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন।

নেতৃবৃন্দ বলেন গত ১৫ দিন যাবৎ বিভিন্ন স্কুল কলেজ, পাড়ায়, মহল্লায়, নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষের পাঁচ সহস্রাধিক স্বাক্ষর সংগ্রহ করা হয়। সর্বস্থরের মানুষ যে নির্যাতনমুক্ত নিরাপদ কাজ চায় আমাদের কাজে মানুষের সমর্থন দেখে বোলা যায়। কিন্তু রাষ্ট্রীয় বিচারহীনতা এবং মিডিয়ার নারীদেরকে নিয়ে বাণিজ্যিক কর্মকান্ড এই সমাজের নারী নির্যাতনের ঘটনাকে উৎসাহিত করছে। এ ব্যাপারে নেতৃবৃন্দ সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ প্রহণের আহবান জানান। তারা আরও বলেন নির্বিকার থাকা নয় সকল ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Leave A Reply

Your email address will not be published.